হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · দ্বিতীয় অধ্যায় — নিয়োগ ও চাকরির শর্তাবলি · বিধি ২৮
বিধি ২৮ — শ্রমিকের ২৫ বৎসর চাকরি পূর্ণকরণ সম্পর্কিত বিধান
শ্রমিকের ২৫ বৎসর চাকরি পূর্ণকরণ সম্পর্কিত বিধান
আইনের ধারা ২৪ এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো শ্রমিকের ২৫ (পঁচিশ) বৎসর চাকরি পূর্ণ বলিতে কোনো মালিকের অধীন নিরবচ্ছিন্নভাবে ২৫ (পঁচিশ) বৎসর চাকরি করাকে বুঝাইবে:
তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক ২৫ (পঁচিশ) বৎসরের নিম্নে চাকরি করিয়া অবসরজনিত বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ করিলে, সংশ্লিষ্ট শ্রমিক তাহার প্রতি বৎসর চাকরির জন্য ৩০ (ত্রিশ) দিনের মজুরি প্রাপ্ত হইবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি