RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৩৮ — কমিটি গঠন

বিধি ১৩৮

কমিটি গঠন

(১) যে কোনো নির্দিষ্ট বিষয়ে তদন্ত করিয়া বোর্ডের নিকট সুপারিশ । দাখিলের জন্য বোর্ড বিভিন্ন কমিটি গঠন করিতে পারিবে এবং যে কোনো এলাকার বা যে কোনো শ্রেণির শিল্পের শ্রমিকের নিম্নতম মজুরির হার নির্ধারণে প্রয়োজনীয় অনুসন্ধানপূর্বক সুপারিশ উপস্থাপন করিয়া বোর্ডকে সহায়তা করিবার জন্য অনুরূপ যে কোনো কমিটিকে বোর্ড নির্দেশ প্রদান করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন গঠিত কমিটি মালিকের প্রতিনিধিত্বকারী একজন সদস্য, শ্রমিকের প্রতিনিধিত্বকারী একজন সদস্য এবং কর্তৃপক্ষের একজন সদস্য সমন্বয়ে গঠিত হইবে।

(৩) তদন্ত করিবার উদ্দেশ্যে তদন্ত কমিটির আহ্বায়ক বোর্ডের চেয়ারম্যানের অনুরূপ ক্ষমতা ভোগ করিবেন।

(৪) কমিটির আহ্বায়ক ও সদস্যদের পারিশ্রমিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯০

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি