বিধি ১৩০ — বোর্ডের সভা
বোর্ডের সভা
(১) বোর্ডের সচিব চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে প্রত্যেক সদস্যকে লিখিতভাবে নোটিশ প্রদান করিয়া বোর্ডের সভা আহ্বান করিবেন এবং সভার স্থান ও সময় চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে।
(২) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উহার সভা অনুষ্ঠিত হইবে।
(৩) চেয়ারম্যান বোর্ডের প্রত্যেক সভায় সভাপতিত্ব করিবেন তবে তিনি অনুপস্থিত থাকিলে কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন।
(৪) বোর্ডের চেয়ারম্যান, মালিকের ১ (এক) জন প্রতিনিধি এবং শ্রমিকের ১ (এক) জন প্রতিনিধিসহ ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) প্রতিনিধি উপস্থিত হইলে সভার কোরাম হইবে:
তবে শর্ত থাকে যে, পরবর্তী সভাসমূহে অনুরূপ কোনো সদস্য অনুপস্থিত থাকিলেও বোর্ডের কার্যক্রমের অগ্রগতি ব্যাহত হইবে না এবং কোনো সদস্যের অনুপস্থিতি সত্ত্বেও বোর্ডের কার্যক্রম বাতিল হইবে না।
(৫) কর্তৃপক্ষ বোর্ডের নিকট প্রেরিত কোনো বিষয় প্রেরণের ৬ (ছয়) মাসের মধ্যে বোর্ড নিষ্পত্তি করিবে:
তবে শর্ত থাকে যে, বোর্ডের কোনো সুপারিশ কেবল বিলম্বে প্রদানের কারণে বাতিল হইবে না।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি