হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্থ অধ্যায় — পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা · বিধি ৯৩
বিধি ৯৩ — বিপজ্জনক ঘটনার নোটিশ
বিপজ্জনক ঘটনার নোটিশ
কোনো প্রতিষ্ঠানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, স্থাপনা বা ভবন ধ্বস অথবা মেশিনে গুরুতর দুর্ঘটনা ঘটিলে এবং উহাতে কেহ ব্যক্তিগতভাবে আহত হউক বা না হউক কারখানা ব্যবস্থাপনা অনুরূপ দুর্ঘটনার সংবাদ ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ফরম-৩৪ অনুযায়ী সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা প্রতিনিধিকে অবহিত করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি