হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ১৭৫
বিধি ১৭৫ — নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা
নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা
(১) আইনের ধারা ৯৬(২)(ঙ) অনুযায়ী কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা উহার সাধারণ সদস্যের সংখ্যানুপাতে নিম্নবর্ণিত হারে নির্ধারিত হইবে, যথা: ক্রমিক নম্বর সাধারণ সদস্যের সংখ্যা নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা
(১) (২) (৩) ১। অনধিক ৫০০ অন্যূন ৫ ২। অনধিক ৭ ৫০১১০০০ ৩। ১০০১১৫০০ অনধিক ৯ ৪। অনধিক ১১ ১৫০১২০০০ ৫। অনধিক ১৩ ২০০১৩০০০ ৬। ৩০০১ততোধিক অনধিক ১৫
(২) কোনো শ্রমিক নির্বাহী পরিষদের সদস্য হইবার যোগ্য হইবেন না যদি তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী শ্রমিক হিসাবে কর্মরত না থাকেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯৬
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি