RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮১ — বার্ষিক রিটার্ন দাখিল

বিধি ১৮১

বার্ষিক রিটার্ন দাখিল

(১) শ্রমিক কল্যাণ সমিতি কর্তৃক প্রতি পঞ্জিকা বৎসরের জন্য বার্ষিক রিটার্ন পরবর্তী বৎসরের ৩০ এপ্রিলের মধ্যে বা উহার পূর্বে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট ফরম-৭৯ অনুযায়ী দাখিল করিতে হইবে এবং নির্বাহী চেয়ারম্যান প্রাপ্ত বার্ষিক রিটার্ন যাচাই বাছাইপূর্বক নথিভুক্ত করিয়া সিদ্ধান্ত অবহিত করিবেন।

(২) শ্রমিক কল্যাণ সমিতি পর পর ২ (দুই) পঞ্জিকা বৎসর রিটার্ন দাখিল না করিলে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা ৩০ (ত্রিশ) দিনের সময় প্রদান করিয়া রিটার্ন দাখিলের নির্দেশ প্রদান করিবেন এবং উক্ত নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হইলে নির্বাহী চেয়ারম্যান শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করিতে পারিবেন।

(৩) নিবন্ধন আবেদন ও বার্ষিক রিটার্ন দাখিল সংশ্লিষ্ট সকল কার্যক্রম ইলেকট্রনিক বা আধুনিক পদ্ধতিতে ব্যবহারের মাধ্যমে করা যাইবে, তবে এইক্ষেত্রে সকল কার্যক্রমের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, ইলেকট্রনিক বা আধুনিক পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম সম্পাদিত হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৬

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি