RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১৯ — শ্রমিক কল্যাণ সমিতি বৈষম্য বিরোধী কর্মকান্ড

বিধি ২১৯

শ্রমিক কল্যাণ সমিতি বৈষম্য বিরোধী কর্মকান্ড

(১) শ্রমিক কর্তৃক শ্রমিক কল্যাণ সমিতি গঠন প্রক্রিয়া চলাকালে অথবা নিবন্ধন আবেদন অনিষ্পন্ন থাকাকালে অথবা নিবন্ধনের পরে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির শর্তাবলি লঙ্ঘন এবং কর্মস্থলে প্রতিশোধমূলক কোনো কার্যক্রম গ্রহণ করিলে ইহা উক্ত মালিকের পক্ষে শ্রমিক কল্যাণ সমিতি বৈষম্য বিরোধী কর্মকান্ড বলে গণ্য হইবে।

(২) শ্রমিক কল্যাণ সমিতি বৈষম্য বিরোধী কর্মকান্ড বিষয়ক তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ এই বিধির বিধানাবলির সহিত সামঞ্জস্য রাখিয়া মানসম্পন্ন পরিচালনা পদ্ধতি প্রণয়ন করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২০

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি