হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্থ অধ্যায় — পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা · বিধি ৬২
বিধি ৬২ — ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটির সহিত পরামর্শ
ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটির সহিত পরামর্শ
মালিক বা তাহার প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নবর্ণিত বিষয়ে ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটির পরামর্শ গ্রহণ করিবেন, যথা:-
(ক) ক্যান্টিনে পরিবেশনকৃত বা সরবরাহকৃত খাদ্যদ্রব্যের মান ও পরিমাণ;
(খ) খাদ্য তালিকা ও খাদ্যের মূল্য নির্ধারণ;
(গ) ক্যান্টিনে খাবার পরিবেশনের সময়; এবং
(ঘ) ক্যান্টিনের সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি