RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৩৭ — কার্যাবলি নিষ্পত্তি

বিধি ১৩৭

কার্যাবলি নিষ্পত্তি

(১) বোর্ডের সভায় উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের মতামতে বোর্ডের সিদ্ধান্ত গৃহীত হইবে এবং সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে চেয়ারম্যান একটি দ্বিতীয় ভোট বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, কোনো সভায় মালিকের বা শ্রমিকের প্রতিনিধিত্বকারী সদস্য অসম সংখ্যক হইলে চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে তাহাদেরকে পক্ষভিত্তিক ভোট প্রদান করিতে বলিতে পারিবেন।

(২) সাধারণত হাত তুলিয়া ভোট গ্রহণ হইবে কিন্তু চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে কোনো বিষয়ে চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত পন্থায় গোপন ভোটের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

(৩) বোর্ডের প্রত্যেক সভার কার্যবিবরণীতে উপস্থিত সদস্যদের নাম থাকিতে হইবে এবং উহা লিপিবদ্ধ করিবার পদ্ধতি চেয়ারম্যান নির্ধারণ করিবেন এবং সভার পর যত শীঘ্র সম্ভব উহার কার্যবিবরণীর ১ (এক) কপি সকল সদস্যের নিকট প্রেরণ করিতে হইবে।

(৪) প্রত্যেক সভার কার্যবিবরণী পরবর্তী সভায় অনুমোদন করিতে হইবে এবং উহা চেয়ারম্যান বা সভার সভাপতি কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি