বিধি ২১০ — নিরীক্ষা ও বার্ষিক রিটার্ন দাখিল
নিরীক্ষা ও বার্ষিক রিটার্ন দাখিল
(১) ফেডারেশনের বার্ষিক হিসাব কোনো স্বীকৃত চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট দ্বারা নিরীক্ষা করিতে হইবে।
(২) ফেডারেশন কর্তৃক প্রতি পঞ্জিকা বৎসরের বার্ষিক রিটার্ন পরবর্তী বৎসরের ৩০ এপ্রিলের মধ্যে নির্বাহী চেয়ারম্যানের নিকট ফরম-৮৯ অনুযায়ী দাখিল করিতে হইবে এবং নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা প্রাপ্ত বার্ষিক রিটার্ন যাচাই বাছাইপূর্বক নথিভুক্ত করিয়া সিদ্ধান্ত অবহিত করিবেন।
(৩) ফেডারেশন পর পর ৩ (তিন) বার রিটার্ন দাখিল না করিলে নির্বাহী চেয়ারম্যান ৩০ (ত্রিশ) দিনের সময় প্রদান করিয়া রিটার্ন দাখিলের নির্দেশ প্রদান করিবেন এবং উক্ত নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হইলে নির্বাহী চেয়ারম্যান ফেডারেশনের নিবন্ধন বাতিল করিতে পারিবেন।
(৪) নির্বাহী চেয়ারম্যান ফেডারেশনের নিবন্ধন বাতিল করিলে সংক্ষুব্ধ ফেডারেশন ইপিজেড শ্রম আদালতে আপিল করিতে পারিবেন এবং এক্ষেত্রে ইপিজেড শ্রম আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
(৫) নির্বাহী চেয়ারম্যান ফরম-৯০ অনুযায়ী ফেডারেশনের একটি খতিয়ান সংরক্ষণ করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি