RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৯৫ — দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেজিস্টার এবং বার্ষিক দুর্ঘটনার প্রতিবেদন

বিধি ৯৫

দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেজিস্টার এবং বার্ষিক দুর্ঘটনার প্রতিবেদন

(১) প্রত্যেক কারখানা ব্যবস্থাপনা তাহার প্রতিষ্ঠানে সংঘটিত প্রতিটি দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেকর্ড ফরম-৩৫ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিবেন এবং মালিক কর্তৃক গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থাও রেজিস্টারে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন রেজিস্টারে সংরক্ষিত তথ্য এবং উল্লিখিত রেজিস্টারে লিখিত বিবরণের একটি কপি মালিক প্রত্যেক বৎসর ৩১ ডিসেম্বর এর পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৬৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি