RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮৩ — নির্বাচন পরিচালনা কমিটি

বিধি ১৮৩

নির্বাচন পরিচালনা কমিটি

(১) নির্বাহী পরিচালক নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের অন্যূন ৩০ (ত্রিশ) দিন পূর্বে গোপন ব্যালটের মাধ্যমে শ্রমিকের মধ্য হইতে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন:

তবে শর্ত থাকে যে, শ্রমিকের মধ্যে কেহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হইতে ইচ্ছুক না হইলে নির্বাহী পরিচালক স্বীয় বিবেচনায় উপযুক্ত প্রতিনিধি মনোনয়নপূর্বক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন।

(২) নির্বাচন কার্যক্রম পরিচালনায় কারখানা বা প্রতিষ্ঠানের মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রভাব বিস্তার করিতে পারিবেন না।

(৩) উপ-বিধি (১) এর অধীন গঠিত কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচারণা করিয়া নির্বাচনের একটি তফসিল ঘোষণা করিবে যেইখানে ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র জমা প্রদান, যাচাই- বাছাইকরণ, প্রত্যাহার, আপিল করার সুযোগ, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রতীক বরাদ্দসহ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ থাকিবে:

তবে শর্ত থাকে যে, বিজ্ঞপ্তি প্রকাশের অনধিক ১৫ (পনেরো) দিনের মধ্যে মনোনয়নপত্র জমার সুযোগ প্রদান এবং প্রার্থিতা চূড়ান্ত হইবার পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাচনসম্পন্ন করিতে হইবে।

(৪) নির্বাচন পরিচালনা কমিটি বিজ্ঞপ্তির একটি কপি নির্বাহী পরিচালকের বরাবরে প্রেরণ করিবে।

(৫) উপ-বিধি (১) এর অধীন গঠিত কমিটির সদস্য শ্রমিক হইলে তিনি নির্বাচনে প্রার্থী হইতে পারিবেন না এবং ভোট প্রদানের সুযোগ থাকিবে না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি