হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ১৯৩
বিধি ১৯৩ — নির্বাহী পরিষদের অনুমোদন
নির্বাহী পরিষদের অনুমোদন
(১) নির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার ৫(পাঁচ) দিনের মধ্যে নির্বাহী পরিচালক তাহা অনুমোদনের জন্য নির্বাহী চেয়ারম্যানের বরাবরে প্রেরণ করিবেন।
(২) নির্বাহী চেয়ারম্যান উক্ত আবেদন প্রাপ্তির পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে অনুমোদন প্রদান করিয়া শ্রমিক কল্যাণ সমিতির নিকট প্রেরণ করিবেন।
(৩) নির্বাহী চেয়ারম্যানের অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত মেয়াদ শেষে পূর্বতন পরিষদ নূতন পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করিবেন এবং নূতন পরিষদ কার্যভার গ্রহণ করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি