RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৪২ — ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ, প্রশিক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরণ

বিধি ৪২

ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ, প্রশিক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরণ

(১) আইনের ধারা ৩৫(২)(ঘ) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক কর্মক্ষেত্রে শ্রমিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা উপকরণ যেমন- সেইফটি স্যু, হেলমেট, গগলস, মাস্ক, হ্যান্ড গ্লাভস, ইয়ার মাফ ও ইয়ার প্লাগ, কোমরবন্দ, এপ্রোন, ইত্যাদি সংশ্লিষ্ট কাজের জন্য অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ ও উক্ত সামগ্রী ব্যবহারের প্রশিক্ষণের ব্যবস্থা করিবেন।

(২) প্রযোজ্য ক্ষেত্রে মালিক শ্রমিককে ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ব্যতীত কাউকে কর্মে নিয়োগ করিতে পারিবেন না এবং বর্ণিত বিষয়ে মালিক কর্তৃক ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ সরবরাহের তথ্য ফরম-২২ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।

(৩) মালিক ঝুঁকিপূর্ণ কাজে ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ না করিলে যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য তিনি দায়ী হইবেন এবং ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহের পর উহা ব্যবহার করা না হইলে সংশ্লিষ্ট শ্রমিক দায়ী হইবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি