RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৪১ — নিম্নতম মজুরি প্রদানে বাধ্যবাধকতা ও হার প্রচার

বিধি ১৪১

নিম্নতম মজুরি প্রদানে বাধ্যবাধকতা ও হার প্রচার

(১) কোনো মালিক বা কারখানা ব্যবস্থাপনা কোনো শ্রমিককে আইনের অধীন ঘোষিত নিম্নতম মজুরি হারের চেয়ে নিম্ন মজুরি প্রদান করিতে পারিবেন না।

(২) কোনো মালিক বা কারখানা ব্যবস্থাপনা কোনো শ্রমিককে যদি আইনের অধীন ঘোষিত নিম্নতম মজুরি অপেক্ষা নিম্ন মজুরি প্রদান করেন তাহা হইলে উক্ত শ্রমিক তাহার অপরিশোধিত মজুরিসহ উহার অতিরিক্ত ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) হারে ক্ষতিপূরণ দাবি করিতে পারিবেন।

(৩) কর্তৃপক্ষ নিম্নতম মজুরির হার সংশ্লিষ্ট মালিক ও শ্রমিককে অবহিত করিবার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে।

(৪) মালিক কারখানায় বা কারখানার অন্য কোনো উপযুক্ত স্থানে কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত মজুরির নিম্নতম হার বাংলা ভাষায় নোটিশ আকারে প্রদর্শনের ব্যবস্থা করিবেন।

(৫) উপ-বিধি (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নতম মজুরির হার প্রয়োজনে ইংরেজি ভাষাতেও নোটিশ আকারে প্রদর্শন করা যাইবে।

(৬) নিম্নতম মজুরি প্রযোজ্য এইরূপ প্রতিষ্ঠানের নিযুক্ত শ্রমিকের জন্য নির্ধারিত মজুরির হার ও গেজেট প্রকাশের তারিখ উল্লেখপূর্বক নোটিশ প্রদান করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৭১

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি