বিধি ১৮৭ — বাছাই
বাছাই
(১) মনোনয়নপত্র নিরীক্ষাকালে প্রার্থী নিজে, তাহার প্রস্তাবকারী, সমর্থনকারী অথবা তাহার ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তি উপস্থিত থাকিতে পারিবেন।
(২) নির্বাচন কমিটি উপ-বিধি (১) অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের সময় উপস্থিত সকল ব্যক্তির সম্মুখে মনোনয়নপত্রসমূহ পরীক্ষা করিবে এবং যে কোনো মনোনয়নপত্র সম্পর্কে কোনো ব্যক্তি কোনো আপত্তি উত্থাপন করিলে উহার নিষ্পত্তি করিবে।
(৩) নির্বাচন কমিটি যে কোনো মনোনয়নপত্র বাতিল করিতে পারিবে যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে
(ক) প্রার্থী আইন বা এই বিধিমালা অনুযায়ী শ্রমিকের প্রতিনিধি হইবার অযোগ্য; অথবা
(খ) মনোনয়নপত্র জমাদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধির কোনো নিয়ম মান্য করা হয় নাই।
(৪) নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক মনোনয়ন পত্র বাতিল করা হইলে সংশ্লিষ্ট প্রাথী আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন এবং সেইক্ষেত্রে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি