RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১১৮ — একই পরিবারভুক্ত শ্রমিকের ছুটি একত্রে প্রদান

বিধি ১১৮

একই পরিবারভুক্ত শ্রমিকের ছুটি একত্রে প্রদান

(১) অবস্থানুসারে যতটুকু সম্ভব, একই পরিবারভুক্ত শ্রমিককে ( যেমন-স্বামী-স্ত্রী এবং সন্তান) আইনের ধারা ৫০ অনুযায়ী একই দিনে ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) মালিক বা কারখানা ব্যবস্থাপনার অনুমোদন সাপেক্ষে একজন শ্রমিক তাহার ছুটি অন্য শ্রমিকের সহিত বদল করিতে পারিবেন।

(৩) আইনের ধারা ৫০, ধারা ৫১ ও ধারা ৫৩ এর উদ্দেশ্যপূরণকল্পে বৎসর বলিতে ইংরেজি পঞ্জিকা বৎসর।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫০ · ধারা ৫১ · ধারা ৫৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি