হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · সপ্তম অধ্যায় — ইপিজেড মজুরি বোর্ড · বিধি ১৩৫
বিধি ১৩৫ — বোর্ড সচিবের দায়িত্ব
বোর্ড সচিবের দায়িত্ব
(১) সচিব বোর্ডের সকল সভায় অংশগ্রহণ করিতে এবং নিম্নবর্ণিত কাজে চেয়ারম্যানকে সহযোগিতা করিবেন, যথা:
(ক) সভা আহ্বান;
(খ) সভার কার্যবিবরণীর রেকর্ড সংরক্ষণ;
(গ) সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ; এবং
(ঘ) চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত আইনানুগ নির্দেশ প্রতিপালন।
(২) সচিব সভার আলোচনায় অংশগ্রহণ ও ভোট প্রদান করিতে পারিবে না, তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বা চেয়ারম্যানের নির্দেশে বোর্ডের সভায় সংশ্লিষ্ট দলিল ও তথ্য সভায় উপস্থাপন করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি