হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · অষ্টম অধ্যায় — দুর্ঘটনাজনিত কারণে জখমের জন্য ক্ষতিপূরণ · বিধি ১৪৭
বিধি ১৪৭ — মাসিক ক্ষতিপূরণ পরিশোধ
মাসিক ক্ষতিপূরণ পরিশোধ
(১) মালিকও শ্রমিক পক্ষের চুক্তির ভিত্তিতে মালিক থোক অর্থ প্রদান করিয়া শ্রমিকের মাসিক ক্ষতিপূরণ পরিশোধ করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন কোনো চুক্তি না হইলে যদি অন্যূন ৬ (ছয়) মাস কোনো মাসিক ক্ষতিপূরণ প্রদান বলবৎ থাকে তাহা হইলে যে কোনো পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে শ্রম আদালত কর্তৃক নির্ধারিত থোক অর্থ প্রদান করিয়া মাসিক ক্ষতিপূরণ পরিশোধ করা যাইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি