বিধি ১৭০ — ক্ষতিপূরণের অর্থ অপর কোনো কর্তৃপক্ষের নিকট প্রেরণ, বিদেশে প্রেরণ, প্রেরিত অর্থের
ক্ষতিপূরণের অর্থ অপর কোনো কর্তৃপক্ষের নিকট প্রেরণ, বিদেশে প্রেরণ, প্রেরিত অর্থের
খরচ নির্বাহ ও স্মারকপত্র । (১) এই বিধি অনুযায়ী কোনো কর্তৃপক্ষ অপর কোনো কর্তৃপক্ষের নিকট অর্থ প্রেরণ করিলে প্রাপ্তি স্বীকার রসিদ অথবা মানি অর্ডারের মাধ্যমে করিতে হইবে।
(২) কোনো কর্তৃপক্ষ অপর কোনো কর্তৃপক্ষের নিকট অর্থ প্রেরণ করিলে প্রেরণকারী কর্তৃপক্ষ উহার ব্যয় বহন করিবে।
(৩) ইপিজেড শ্রম আদালত কোনো অর্থ প্রেরণের আদেশ প্রদান করিলে আদালত স্বীয় দায়িত্বে মামলার সংক্ষিপ্ত বিবরণ, প্রদত্ত আদেশ এবং যাহার নিকট অর্থ প্রদান করিতে হইবে তাহাদের প্রত্যেকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করিবে এবং স্মারকপত্র সত্যায়িত করিবে।
(৪) বিদেশে বসবাসরত অথবা বসবাস করিতে আগ্রহী কোনো ব্যক্তির কল্যাণে আইন অনুযায়ী ক্ষতিপূরণের কোনো এককালীন অর্থের সম্পূর্ণ বা অংশবিশেষ ইপিজেড শ্রম আদালতে জমা করা হইলে আদালত উক্ত অর্থ প্রয়োজনীয় তদন্তের পর সেই দেশে প্রেরণের আদেশ প্রদান করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি