বিধি ১৭৬ — রেজিস্টার, হিসাবের খাতা, কার্যবিবরণী খাতা, ইত্যাদি সংরক্ষণ
রেজিস্টার, হিসাবের খাতা, কার্যবিবরণী খাতা, ইত্যাদি সংরক্ষণ
(১) আইনের ধারা ১০৮(ক) অনুযায়ী প্রত্যেক শ্রমিক কল্যাণ সমিতিকে উহার সদস্যের চাঁদার বিবরণ ফরম-৭৫ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং চাঁদা আদায়ের ক্ষেত্রে সদস্যকে চাঁদা আদায়কারী ও দাতার স্বাক্ষরযুক্ত রসিদ প্রদান করিতে হইবে।
(২) আইনের ধারা ১০৮(খ) অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতি আয়-ব্যয় সংক্রান্ত হিসাব বহি ফরম-৭৬ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং এই হিসাব বহি বাঁধাই আকারে এবং প্রতি পৃষ্ঠা ক্রমিক নম্বরযুক্ত অথবা ইলেকট্রনিক বা আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করিতে হইবে।
(৩) আইনের ধারা ১০৮(গ) অনুযায়ী একটি কার্যবিবরণী বহি থাকিবে এবং যাহাতে সভার কার্যবিবরণী লিপিবদ্ধ থাকিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৮
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি