বিধি ১৭৯ — নাম অথবা ঠিকানা পরিবর্তন
মূল গেজেট: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, গেজেট ৪ অক্টোবর ২০২২ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
নাম অথবা ঠিকানা পরিবর্তন
(১) কোনো শ্রমিক কল্যাণ সমিতি উহার নাম পরিবর্তন অথবা উহার কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করিলে পরিবর্তনের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট উহা রেকর্ডভুক্ত করিবার জন্য আবেদন করিবেন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবর্তন গৃহীত হইলে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি ১৭৮ অনুযায়ী নূতন সনদ প্রদান করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)