হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ১৮০
বিধি ১৮০ — নিরীক্ষা
নিরীক্ষা
শ্রমিক কল্যাণ সমিতির বার্ষিক হিসাব Bangladesh Chartered Accountants Order, 1973 (Presedent’s Order No. 2 of 1973) অনুযায়ী স্বীকৃত চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট দ্বারা নিরীক্ষা করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক কল্যাণ সমিতির সদস্য সংখ্যা বৎসরের কোনো সময় ৫০০ (পাঁচশত) অতিক্রম না করিলে উক্ত সমিতির সদস্য বা অন্য কোনোভাবে সম্পৃক্ত নয় অথচ নিরীক্ষা কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন এইরূপ এক বা একাধিক ব্যক্তি দ্বারা নিরীক্ষা করানো যাইবে এবং তিনি বা তাহারা সংশ্লিষ্ট সমিতির নির্বাহী পরিষদের দ্বারা উক্ত কাজের জন্য মনোনীত হইবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি