হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ১৮৮
বিধি ১৮৮ — ব্যালট পেপার
ব্যালট পেপার
(১) নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীর নাম ও স্ব স্ব প্রতীক সংবলিত একটি ব্যালট ছাপানোর ব্যবস্থা করিবেন।
(২) একাধিক প্রতিদ্বন্দ্বী শ্রমিক একই প্রতীকে নির্বাচন করিতে চাহিলে পরিচালনা কমিটি বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করিবেন এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি