বিধি ১৯০ — নির্বাচনে ভোট প্রদান
নির্বাচনে ভোট প্রদান
(১) যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলিয়া গৃহীত হইবে তাহার সংখ্যা যদি নির্বাচিত সদস্যের সমান হয় সেইক্ষেত্রে নির্বাচন কমিটি বিজ্ঞপ্তি দ্বারা সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করিবে।
(২) প্রত্যেক ব্যালটে প্রার্থীর নাম ও নামের বিপরীতে বরাদ্দকৃত প্রতীক উল্লিখিত থাকিবে।
(৩) নির্বাচন পরিচালনা কমিটি নির্বাহী পরিচালকের সহিত আলোচনাক্রমে ভোট গ্রহণের জন্য কারখানার শ্রমিকের মধ্য হইতে অথবা নির্বাহী পরিচালকের বিবেচনায় উপযুক্ত প্রতিনিধি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রয়োজনীয় সংখ্যক পোলিং অফিসার মনোনয়ন দিবেন।
(৪) কারখানার শ্রমিকের মধ্য হইতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার মনোনীত হইলে তাহাদের ভোট প্রদানের কোনো অধিকার থাকিবে না।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি