বিধি ২০৪ — ফেডারেশন নিবন্ধনের আবেদন খারিজ বা বাতিলের বিরুদ্ধে আপিল
ফেডারেশন নিবন্ধনের আবেদন খারিজ বা বাতিলের বিরুদ্ধে আপিল
(১) বিধি ২০২ এর অধীন কোনো ফেডারেশনের নিবন্ধনের আবেদন প্রত্যাখান করা হইলে বা বিধি ২০৩ এর অধীন বাতিল হইলে উক্ত প্রত্যাখান বা বাতিলের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উহার বিষয়ে শ্রম আদালতে আবেদন উপস্থাপন করা যাইবে এবং ইপিজেড শ্রম আদালত নির্বাহী চেয়ারম্যানকে উক্ত ফেডারেশনের নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করিতে অথবা আবেদন খারিজ করিতে পারিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন ইপিজেড শ্রম আদালতের আদেশে সংক্ষুব্ধ হইলে ফেডারেশন অনুরূপ আদেশ প্রদত্ত হইবার পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করিতে পারিবে এবং এইক্ষেত্রে ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি