হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ২১৭
বিধি ২১৭ — মালিক সমিতির অফিস
মালিক সমিতির অফিস
(১) প্রত্যেক জোন এলাকায় মালিক সমিতির একটি অফিস থাকিবে।
(২) কর্তৃপক্ষ অফিসের জন্য প্রয়োজনীয় স্থাপনাসহ অফিস বরাদ্দ করিবেন, তবে অফিসের প্রয়োজনীয় আসবাবপত্র, চেয়ার, টেবিল, আলমিরা, ইত্যাদি মালিক সমিতি সরবরাহ করিবে।
(৩) মালিক সমিতি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে অফিসের ভাড়া পরিশোধ করিবেন।
(৪) অফিসে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল থাকিবে এবং যাহারা সমিতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হইবেন এবং তাহাদের বেতন-ভাতা ও অন্যান্য খরচ সমিতির তহবিল হইতে বহন করা হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি