RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৪২ — ধর্মঘটের নোটিশ প্রদানের জন্য গোপন ভোটের আয়োজন

বিধি ২৪২

ধর্মঘটের নোটিশ প্রদানের জন্য গোপন ভোটের আয়োজন

(১) আইনের ধারা ১৩০(৭) । অনুযায়ী ব্যর্থতার প্রত্যয়নপত্র প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে যৌথ দরকষাকষি এজেন্ট ধর্মঘটের নোটিশ প্রদানের উদ্দেশ্যে গোপন ভোট অনুষ্ঠানের ব্যবস্থা করিবার জন্য নির্বাহী চেয়ারম্যান বরাবরে লিখিত অনুরোধ করিবে।

(২) নির্বাহী চেয়ারম্যান বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত অনুরোধ প্রাপ্তির পরবর্তী ১৫(পনেরো) দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের সদস্যদের ভোটার হিসাবে গণ্য করিয়া গোপন ভোটের ব্যবস্থা করিবেন।

(৩) গোপন ভোটে ব্যবহৃত প্রতিটি ব্যালট পেপারে অথবা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ধর্মঘটের পক্ষে ‘হ্যাঁ’ অথবা কোনো প্রতীক এবং ধর্মঘটের বিপক্ষে ‘না’ অথবা কোনো প্রতীক চিহ্নিত ২ (দুই)টি ঘর থাকিবে।

(৪) ভোটে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্য তাহার ইচ্ছা অনুযায়ী ব্যালট পেপারে উল্লিখিত ২(দুই)টি ঘরের মধ্য হইতে যে কোনো একটি ঘরে ‘টিক’ চিহ্ন বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে পুশের মাধ্যমে ভোট প্রদান করিবেন।

(৫) গোপন ভোট অনুষ্ঠানের পরবর্তী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে নির্বাহী চেয়ারম্যান বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উহার ফলাফল লিখিত আকারে যৌথ দরকষাকষি এজেন্টকে প্রদান করিবেন এবং উহার একটি কপি মালিককে প্রদান করিবেন:

তবে শর্ত থাকে যে, অন্যূন ৫১ (একান্ন) শতাংশ সদস্য সম্মতি প্রদান না করিলে যৌথ দরকষাকষি এজেন্ট ধর্মঘটের নোটিশ জারি করিবেন না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৩০

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি