হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · দ্বাদশ অধ্যায় — ভবিষ্য তহবিল · বিধি ২৬১
বিধি ২৬১ — বোর্ডের সদস্যের অযোগ্যতা
বোর্ডের সদস্যের অযোগ্যতা
কোনো ব্যক্তি ট্রাস্টি বোর্ডের সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি
(ক) উপযুক্ত আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বা দেউলিয়া বলিয়া ঘোষণা করে;
(খ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কর্তৃক অন্যূন ১ (এক) বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর ৫ (পাঁচ) বৎসর অতিবাহিত না হইয়া থাকে; এবং
(গ) তিনি সভাপতির অনুমতি ব্যতীত বোর্ডের পর পর ৩(তিন) টি সভায় অনুপস্থিত থাকেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি