হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · দ্বাদশ অধ্যায় — ভবিষ্য তহবিল · বিধি ২৬৫
বিধি ২৬৫ — সিদ্ধান্ত গ্রহণ
সিদ্ধান্ত গ্রহণ
প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডের সভায় উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোনো বিষয়ে সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে উক্ত বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শককে অনুরোধ করিবে এবং এইক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শকের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি