RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৭২ — তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন

বিধি ২৭২

তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন

(১) বোর্ড, প্রতি বৎসর ৩০শে মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলের হিসাব বিবরণী মালিকের নিকট ফরম -১০১ অনুযায়ী দাখিল করিবে।

(২) বোর্ড হইতে হিসাব বিবরণী প্রাপ্তির পর মালিককে উহার একটি কপি সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিতে হইবে।

(৩) বোর্ড তহবিলের মালিকানাধীন সম্পদের বাৎসরিক একটি শ্রেণি বিভক্ত সংক্ষিপ্ত বিবরণ ফরম-১০২ অনুযায়ী এবং একটি ব্যালান্স শীট প্রস্তুত করিবে এবং উহার কপি সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট পেশ করিবে।

(৪) অতিরিক্ত মহাপরিদর্শক সংশ্লিষ্ট জোনের হিসাব বিভাগের মাধ্যমে উক্ত প্রতিবেদন পরীক্ষা- নিরীক্ষা করতঃ এতদসংক্রান্ত প্রতিবেদন বছরে একবার মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি