RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

বিধি ২৮১ — মৃত সদস্যের জমা অর্থ প্রদান

মূল গেজেট: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, গেজেট ৪ অক্টোবর ২০২২ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬

বিধি ২৮১

মৃত সদস্যের জমা অর্থ প্রদান

তহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই, অথবা প্রদেয় হইবার পর কিন্তু প্রদানের পূর্বেই কোনো সদস্যের মৃত্যু হইলে—

(ক) যেইক্ষেত্রে মনোনয়ন বৈধ থাকে সেইক্ষেত্রে সদস্যের নামে জমা অর্থ অথবা উহার কোনো অংশ উক্ত মনোনয়ন অনুযায়ী মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় হইবে; অথবা

(খ) যদি মনোনয়ন বিদ্যমান না থাকে অথবা যদি মনোনয়নটি তহবিলে জমার কোনো অংশের উপর প্রযোজ্য না হইয়া থাকে, সেইক্ষেত্রে সম্পূর্ণ জমা বা যে অংশের উপর মনোনয়ন প্রযোজ্য নহে সেই অংশ, পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)