বিধি ৩৪ — প্রসূতি কল্যাণ সুবিধা সংক্রান্ত বার্ষিক ছুটি এবং পীড়া ছুটি পাইবার অধিকারী
প্রসূতি কল্যাণ সুবিধা সংক্রান্ত বার্ষিক ছুটি এবং পীড়া ছুটি পাইবার অধিকারী
আইনের ধারা ৩০(২) এর ক্ষেত্রে কোনো ছুটি পাইবার অধিকারী বলিতে সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক অর্জিত বার্ষিক ছুটি এবং পীড়া ছুটিকে বুঝাইবে:
তবে শর্ত থাকে যে, পীড়া ছুটি সমন্বয়ের ক্ষেত্রে সন্তান-সম্ভবার প্রত্যয়নই ডাক্তারের প্রত্যয়নপত্র হিসাবে গণ্য হইবে:
আরও শর্ত থাকে যে, বার্ষিক ছুটি ও পীড়া ছুটি সমন্বয়ের পর আরও ছুটির প্রয়োজন হইলে সেইক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক সংশ্লিষ্ট শ্রমিককে বিনা মজুরিতে ছুটি মঞ্জুর করিতে পারিবেন এবং যদি প্রসব পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহের নির্ধারিত সময়ের পরে কোনো মহিলা শ্রমিক সন্তান প্রসব করেন সেইক্ষেত্রে অতিরিক্ত দিনগুলিকে এই বিধির অধীন সমন্বয় করা হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩০
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি