বিধি ৩৬ — প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত কাজের দিন গণনাকরণ
প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত কাজের দিন গণনাকরণ
আইনের ধারা ৩২(২) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রকৃত কাজের দিনগুলি বলিতে নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী ৩(তিন) মাসে মোট উপস্থিতির দিনকে বুঝাইবে:
তবে শর্ত থাকে যে, যদি মালিক কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহের পূর্বে কোনো মেয়াদে বিনা মজুরিতে মঞ্জুর করিয়া থাকে তাহা হইলে প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের উদ্দেশ্যে ‘প্রকৃত কাজের দিনগুলি’ গণনার ক্ষেত্রে বিনা মজুরিতে মঞ্জুরকৃত ছুটির অব্যবহিত পূর্ববর্তী ৩ (তিন) মাসে মোট উপস্থিতির দিনকে বুঝাইবে:
আরও শর্ত থাকে যে, প্রসূতি কল্যাণ সুবিধার মোট মজুরি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী ৩ (তিন) মাসের মধ্যে মহিলা শ্রমিককে প্রদেয় অর্জিত বার্ষিক ছুটি নগদায়নের অর্থ বা উৎসব বোনাসের অর্থ যুক্ত হইবে না।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩০ · ধারা ৩২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি