RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩৭ — মহিলা শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান

বিধি ৩৭

মহিলা শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান

(১) আইনের ধারা ৩৩(১) এর অধীন প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী কোনো মহিলা শ্রমিক সন্তান প্রসবকালে অথবা উহার পরবর্তী ৮ (আট) সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করিলে মালিক নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিনিধিকে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবে

(ক) শিশু সন্তান জীবিত থাকিলে শিশুর তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তিকে;

(খ) শিশু সন্তান জীবিত না থাকিলে মহিলা শ্রমিকের মনোনীত ব্যক্তিকে; এবং

(গ) কোনো মনোনীত ব্যক্তি না থাকিলে মৃত মহিলা শ্রমিকের আইনগত প্রতিনিধিকে।

(২) কোনো মহিলা শ্রমিক প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবার সময় সীমার মধ্যে সন্তান প্রসব না করিয়া মৃত্যুবরণ করেন, তবে মালিক উক্ত মহিলার মৃত্যুর তারিখসহ তৎপূর্ববর্তী সময়ের জন্য উক্তরূপ সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন কিন্তু ইতোমধ্যে প্রদত্ত উক্তরূপ সুবিধা যদি প্রদেয় সুবিধা হইতে বেশি হয়, সেইক্ষেত্রে উহা আর ফেরত লইতে পারিবেন না এবং মহিলার মৃত্যুর সময় পর্যন্ত যদি মালিকের নিকট এই বাবদ কোনো পাওনা থাকিলে তিনি মহিলার কোনো মনোনীত ব্যক্তিকে অথবা কোনো মনোনীত ব্যক্তি না থাকিলে তাহার আইনগত প্রতিনিধিকে উহা প্রদান করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২৪

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি