বিধি ৪৬ — যন্ত্রের নিরাপত্তা বিধান
যন্ত্রের নিরাপত্তা বিধান
আইনের ধারা ৩৫(২)(চ) এর উদ্দেশ্যপূরণকল্পে যন্ত্রপাতির ব্যবহার বা যন্ত্রপাতির নিরাপত্তা বিধানের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে নিম্নরূপ ব্যবস্থা থাকিবে, যথা:
(ক) প্রত্যেক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক জেনারেটর, মোটর বা রোটারি কনভার্টার, ট্রান্সমিশন যন্ত্রপাতির প্রত্যেকটি অংশ এবং উহার গতিসম্পন্ন বা ব্যবহৃত থাকিবার সময়, পর্যাপ্ত নির্মাণ ব্যবস্থা দ্বারা মজবুতভাবে ঘিরিয়া রাখিতে হইবে;
(খ) ঘূর্ণায়মান প্রত্যেক শেফট, স্পিনডল হুইল অথবা পিনিয়নের প্রত্যেক সেট-স্ক্রু, বোল্ট, চাবি, সচল সকল স্পার, ওয়ার্ম এবং অন্যান্য দাঁত ওয়ালা বা ফ্রিকশন গিয়ারিং যাহা কোনো শ্রমিকের সংস্পর্শে আসিতে পারে এইরূপ সংস্পর্শে আসিবার ঝুঁকিমুক্ত করিবার জন্য উক্ত কলকব্জা মজবুতভাবে ঘিরিয়া রাখিতে হইবে; এবং
(গ) ঘূর্ণায়মান যন্ত্রপাতির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হইবার ব্যবস্থা থাকিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি