RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৪৮ — শৌচাগার ও প্রক্ষালন কক্ষ

বিধি ৪৮

শৌচাগার ও প্রক্ষালন কক্ষ

(১) আইনের ধারা ৩৫(২)(জ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানে উহাতে কর্মরত শ্রমিক কর্মরত অবস্থায় যাহাতে সহজে ব্যবহার করিতে সক্ষম এইরূপ সুবিধাজনক স্থানে প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার ও প্রক্ষালন কক্ষের ব্যবস্থা করিতে হইবে।

(২) পুরুষ এবং মহিলা শ্রমিকের জন্য স্বতন্ত্র শৌচাগার ও প্রক্ষালন কক্ষের ব্যবস্থা করিতে হইবে এবং শৌচাগার ও প্রক্ষালন কক্ষে যথাযথ আলো, বায়ু এবং সার্বক্ষণিক পানির ব্যবস্থা রাখিতে হইবে।

(৩) শৌচাগার ও প্রক্ষালন কক্ষের সংখ্যা, অবস্থান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তফসিল-১ মোতাবেক হইতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৩৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি