হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্থ অধ্যায় — পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা · বিধি ৫২
বিধি ৫২ — সেইফটি কমিটির পদ শূন্য হওয়া ও শূন্যপদ পূরণ
সেইফটি কমিটির পদ শূন্য হওয়া ও শূন্যপদ পূরণ
(১) বিধি ৫১ এর অধীন কমিটি গঠিত হইবার পর কোনো সদস্যের পদত্যাগ, চাকরি হইতে অবসর, চাকরি ত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে সদস্যপদ শূন্য ঘোষিত হইলে প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি অথবা, অংশগ্রহণকারী কমিটি অথবা শ্রমিক তাহাদের মধ্য হইতে শ্রমিক প্রতিনিধি এবং মালিক তাহাদের মধ্য হইতে প্রতিনিধি মালিক দ্বারা মনোনীত হইবেন।
(২) সেইফটি কমিটির কোনো সদস্য পদে কোনোরূপ পরিবর্তন হইলে পরিবর্তন হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শককে অবহিত করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি