হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্থ অধ্যায় — পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা · বিধি ৭৯
বিধি ৭৯ — যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা
যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা
প্রতিষ্ঠানের কোনো স্থানে যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে স্থাপিত যন্ত্র বা যন্ত্রসারির মাঝে কমপক্ষে ১ (এক) মিটার প্রশস্ত চলাচলের রাস্তা থাকিতে হইবে:
তবে শর্ত থাকে যে, বর্তমানে চলমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থান সংকুলানের ব্যবস্থা না থাকিলে চলাচলের রাস্তা অন্যূন ০.৭৫ মিটার রাখা যাইবে:
আরও শর্ত থাকে যে, যে সকল যন্ত্রপাতি দেয়াল ঘেষিয়া স্থাপন করিতে হয় এবং দেয়ালের পার্শ্বে কোনো শ্রমিককে কাজ করিতে হয় না সেক্ষেত্রে দেয়াল হইতে যন্ত্রপাতির দূরত্ব প্রযোজ্য হইবে না।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি