RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৮৩ — ঘূর্ণায়মান যন্ত্রপাতি

বিধি ৮৩

ঘূর্ণায়মান যন্ত্রপাতি

(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে গ্রাইন্ডিং প্রক্রিয়া পরিচালিত হয় এইরূপ প্রত্যেক কক্ষে ব্যবহৃত প্রত্যেক যন্ত্রের সহিত অথবা উহার নিকটে স্থায়ীভাবে নিম্নলিখিত বিষয় বর্ণনা করিয়া একটি নোটিশ টাঙ্গাইয়া বা সাঁটিয়া দিতে হইবে, যথা:

(ক) প্রত্যেক গ্রাইন্ড স্টোন অথবা এব্রোসিভ হুইলের সর্বোচ্চ নিরাপদ গতিসীমা;

(খ) যে শ্যাফ্ট অথবা স্পিন্ডলের উপর চাকাটি স্থাপিত উহার গতি;

(গ) নিরাপদ গতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উক্তরূপ শ্যাফ্ট বা স্পিন্ডলের উপর স্থাপিত পুলির পরিসীমা।

(২) দফা (ক), (খ) ও (গ) এ বর্ণিত গতি বা পরিসীমা অতিক্রম করা যাইবে না।

(৩) প্রত্যেক গতিশীল আধার, খাঁচা, ঝুড়ি, ফ্লাই-হুইল, পুলি ডিস্ক অথবা শক্তি দ্বারা চালিত অনুরূপ যন্ত্রপাতিতে নির্ধারিত গতির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হইবার ব্যবস্থা থাকিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৫৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি