RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৮৭ — কর্মকক্ষে ধূমপান এবং উম্মুক্ত আলো নিষিদ্ধকরণ

বিধি ৮৭

কর্মকক্ষে ধূমপান এবং উম্মুক্ত আলো নিষিদ্ধকরণ

(১) প্রতিষ্ঠানের কোনো স্থান বিপজ্জনক হইতে পারে বা পরিদর্শক যেই স্থান বিপজ্জনক মর্মে নির্দেশ প্রদান করেন সেই স্থানে ধূমপান নিষিদ্ধ করিয়া এবং উন্মুক্ত আলোর (যেমন- মোমবাতি, কুপি, দেশলাই, গ্যাস লাইটার, ইত্যাদি) ব্যবহার নিষিদ্ধ করিতে পারিবেন।

(২) বিপজ্জনক হইতে পারে বা আগুন লাগিতে পারে এইরূপ স্থানে প্রয়োজনীয় গৃহীতব্য সাবধানতা সম্পর্কে সহজ বাংলা ও ইংরেজি (প্রযোজ্য ক্ষেত্রে) ভাষায় লিখিত নোটিশ প্রতিষ্ঠানের দৃষ্টিগ্রাহ্য স্থানে প্রদর্শন করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৬৩

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি