হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্থ অধ্যায় — পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা · বিধি ৯২
বিধি ৯২ — সামান্য দুর্ঘটনার নোটিশ
সামান্য দুর্ঘটনার নোটিশ
প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনায় পতিত হইয়া আহত কোনো শ্রমিকের অনধিক ২০ (বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিতির সম্ভাবনা থাকিলে উক্তরূপ দুর্ঘটনাকে সামান্য দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত করিয়া কারখানা ব্যবস্থাপনা ফরম-৩২ অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক ৭ (সাত) দিনের মধ্যে বিধি ৯১(২)(ক) এ উল্লিখিত কর্তৃপক্ষের নিকট সংবাদ প্রেরণ করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি