RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১০৪ — অগ্নি নির্বাপণ মহড়া

বিধি ১০৪

অগ্নি নির্বাপণ মহড়া

(১) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে প্রতি ৩ (তিন) মাসে অন্তত একবার অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনার সময় জরুরি নির্গমনের মহড়ার আয়োজন করিতে হইবে এবং তৎসম্পর্কিত তথ্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ফরম-৩৬ এ অন্তর্ভুক্ত করিতে হইবে।

(২) মহড়া আয়োজনের কমপক্ষে ১৫ (পনেরো) দিন পূর্বে অতিরিক্ত মহাপরিদর্শক এবং নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি