হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · পঞ্চম অধ্যায় — কর্মঘন্টা ও ছুটি · বিধি ১১৭
বিধি ১১৭ — ছুটির রেজিস্টার
ছুটির রেজিস্টার
(১) আইনের ধারা ৯ অনুযায়ী ছুটির রেজিস্টার ফরম-৪৬ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং উহাতে আইনের ধারা ৫০, ৫১ ও ৫২ এ বর্ণিত ছুটির হিসাব লিপিবদ্ধ করিতে হইবে।
(২) কোনো প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত ফরমে ছুটির রেজিস্টার সংরক্ষণ করিলে উহা ছুটির রেজিস্টার বলিয়া গণ্য হইবে এবং এইক্ষেত্রে শ্রমিকের কোনো ছুটি মঞ্জুর করা হইলে ডিজিটাল পদ্ধতিতে এন্ট্রি প্রদান করিয়া উহার মুদ্রিত কপি সংশ্লিষ্ট শ্রমিকের ব্যক্তিগত নথিতে সন্নিবেশিত করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯ · ধারা ৫০ · ধারা ৫১ · ধারা ৫২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি