বিধি১২
মিটার সিলকরণ
তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি
(১) কোনো লাইসেন্সি গ্রাহকের আঙ্গিনায় মিটার বা সর্বোচ্চ চাহিদাসূচক যন্ত্রে এক বা একাধিক সিল স্থাপন করিতে পারিবে এবং লাইসেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি উক্ত সিল ভাঙ্গিতে পারিবেন না।
(২) লাইসেন্সি ব্যতীত অন্য কেউ যেন উক্ত সিল ভাঙ্গিতে না পারেন সেইজন্য গ্রাহক সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করিবেন।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৪ (PDF-এর পৃষ্ঠা ১০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)