বিধি৪৩
ধাতব বাক্স
চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা
বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্র ধারণকারী ও নিরাপত্তা দানকারী সকল ধাতব বাক্স বা ধাতব আবরণে ভূ-সংযোগ প্রদান করিতে হইবে এবং উত্তম যান্ত্রিক ও বৈদ্যুতিক সংযোগ সৃষ্টির লক্ষ্যে বাক্সের সহিত খোলা জায়গায় উক্ত সংযোগ প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৩ (PDF-এর পৃষ্ঠা ১৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)