RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২০

অগ্রিম বিদ্যুৎ বিল প্রদান

তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি

(১) কোনো গ্রাহক পোস্ট পেইড মিটারের ক্ষেত্রে যে পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করিয়া থাকেন, একই পদ্ধতিতে তিনি অগ্রিম বিদ্যুৎ বিল প্রদান করিতে পারিবেন।

(২) বিদ্যুতের মূল্য হ্রাস-বৃদ্ধি হইলে অগ্রিম প্রদানকৃত বিলের সহিত উহা সমন্বয় করিতে হইবে।

(৩) লাইসেন্সি কর্তৃক পঞ্জিকাবর্ষ অনুযায়ী গ্রাহককে বিদ্যুৎ বিলের বিবরণী বা দাবীর পরিমাণ জানাইতে হইবে এবং বকেয়া না থাকিলে লাইসেন্সি পরবর্তী বৎসরের মার্চ মাসের মধ্যে না দাবী সনদপত্র জারি করিবে।

(৪) প্রি-পেইড বা স্মার্ট প্রি-পেইড মিটারের ক্ষেত্রে গ্রাহক সাধারণ নিয়মে অগ্রিম বিদ্যুৎ বিল প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৭ (PDF-এর পৃষ্ঠা ১৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)