RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৫৯

দুর্ঘটনা ও তদন্ত সংক্রান্ত কার্যাবলি

পঞ্চম অধ্যায়: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর

(১) বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সরবরাহ বা বিতরণের সহিত সম্পর্কযুক্তভাবে বা বিদ্যুৎ সরবরাহ লাইনের কোনো অংশ বা কোনো বৈদ্যুতিক প্ল্যান্টের সহিত সংশ্লিষ্টতার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা উক্ত দুর্ঘটনার ফলে মানুষ বা প্রাণীর জীবনহানি ঘটে বা ঘটিতে পারে অথবা মানুষ বা প্রাণী মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় সেইক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ বা সরবরাহ কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে অবহিত হইবার পর দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা পরিশিষ্ট-ঘ অনুযায়ী তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন এবং উহার একটি অনুলিপি তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন।

(৩) উপ-বিধি (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বিদ্যুৎ পরিদর্শক যদি অধিকতর তদন্তের প্রয়োজন মনে করেন তবে তিনি নিজে অথবা তাহার অধীনস্থ কোনো বিদ্যুৎ পরিদর্শকের মাধ্যমে অধিকতর তদন্তের ব্যবস্থা নিবেন এবং তদন্তের ফলাফল সরকারকে অবহিত করিবেন।

(৪) সরকার কোনো দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে এবং প্রয়োজনে, অধিকতর তদন্তের ব্যবস্থা গ্রহণ করিবে।

(৫) প্রধান বিদ্যুৎ পরিদর্শক সকল দুর্ঘটনার প্রতিবেদন সংকলনপূর্বক ত্রৈমাসিক ভিত্তিতে সরকারকে প্রতিবেদন প্রেরণ করিবেন।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫২ (PDF-এর পৃষ্ঠা ২৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)