গ্রাহকের আঙ্গিনায় লিকেজ
(১) যদি কোনো লাইসেন্সি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করে যে, কোনো গ্রাহকের বিদ্যুৎ সিস্টেমে লিকেজ রহিয়াছে যাহা বিপদ ঘটাইবার কারণ হইতে পারে, তাহা নোটিশ প্রদান করিতে পারিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন নোটিশ প্রাপ্তির পর গ্রাহক যদি যুক্তিসঙ্গতভাবে পরিদর্শন ও পরীক্ষার সুযোগ প্রদান না করেন অথবা গ্রাহকের সিস্টেমে সর্বোচ্চ সরবরাহের ৫ (পাঁচ) হাজার ভাগের একভাগের অধিক লিকেজ দেখা যায়, তাহা হইলে লাইসেন্সি গ্রাহককে তাৎক্ষণিকভাবে নোটিশ প্রদান করিয়া উল্লিখিত সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিতে পারিবে এবং লিকেজের কারণ দূরীভূত না হওয়া পর্যন্ত পুনরায় সংযোগ পুনঃস্থাপন করিতে পারিবে না।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৮ (PDF-এর পৃষ্ঠা ১৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)