RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪১

বিদ্যুৎ সরবরাহ লাইনে ধাতব পদার্থ অতিক্রম করা

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) যখন কোনো বিদ্যুৎ সরবরাহ লাইনে ধাতব পদার্থ অতিক্রম করে বা ধাতব পদার্থের নিকটবর্তী হয়, তখন সরবরাহ লাইসেন্সি কর্তৃক ধাতব পদার্থটি চার্জ না হইবার জন্য পরিদর্শক কর্তৃক অনুমোদিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

(২) যদি অনুরূপ ধাতব পদার্থ দ্বারা বিদ্যুৎ সরবরাহ লাইন নির্ধারিত সীমার বাহিরে নুইয়ে পড়ে বা sag হয়, তাহা হইলে উক্তরূপ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ব্যয় লাইসেন্সিকে উক্ত ধাতব পদার্থের বিতরণ লাইসেন্সি কর্তৃক প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৩ (PDF-এর পৃষ্ঠা ১৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)